Spiritual Healing

আমাশয়

রং দ্বারা চিকিৎসা নিয়ে এটি ছিল আমার প্রথম পরীক্ষা। এরপর অন্যান্য রঙের পানি বিভিন্ন শক্তিতে প্রস্তুত করি। প্রথম পরীক্ষার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অন্য রোগীদের ওপরও প্রয়োগ করি। এক শিশুর তীব্র আমাশয় হয়েছিল। তাকে হলুদ রঙের পানি IX শক্তিতে দেওয়া হয়। কয়েক ডোজেই আমাশয় সেরে যায়।

আমার স্ত্রীর কানে ব্যথা ছিল, ডান পাশে গলার গ্রন্থি ফুলে গিয়েছিল; জ্বর ও কোষ্ঠকাঠিন্যও ছিল। আমি নীল পানির এক ডোজ দিলাম। পনেরো মিনিটের মধ্যেই ব্যথা, গ্রন্থি ও জ্বর কমে গেল। তাড়াহুড়ো করে আধা ঘণ্টা পর হলুদ রঙের আরেক ডোজ দিলে রোগের তীব্রতা বেড়ে যায়; পরে হোমিওপ্যাথিক ওষুধে নিয়ন্ত্রণ করতে হয়।

Topics


HEALING WITH COLORS & LIGHT {Bangla}

খাজা শামসুদ্দিন আজিমী।