Spiritual Healing

ঋতুস্রাব

উপকারী খাদ্য

মাসিক অনিয়মে ভুসির রুটি, ডিমের কুসুম, দুধ, মাখন, বাঁধাকপি, সালাদ, গাজর, পালং, শিম, বিট খাওয়া উপকারীএগুলোতে ভিটামিন E প্রচুর। ফলের মধ্যে আঙুরের রস উপকারী। বাদাম, কিশমিশ, পেস্তা, নারকেল, আখরোট, কিশমিশ মিশিয়ে খোবানি উপকারী। নীল আলোয় প্রস্তুত তিসির তেল মেরুদণ্ডের নিচের জয়েন্টে সকাল-সন্ধ্যায় বৃত্তাকারে পাঁচ মিনিট হালকা হাতে মালিশ করানো উপকারী।
ঋতু কম হলে যদি কারণ রক্তস্বল্পতা হয়, তবে তাজা ফলের রস, আখের রস, শীতে কলিজার পানি, মাংস কলিজার ঝোল উপকারী। জামরস, বিট, মুগডালের পানি, সরিষা শাক, গাজর, তাজা সবুজ নারকেলের পানি, আনারস, জাম, আপেল শালগম আচারও উপকারী। ঋতু বেশি হলে কচনারের শুঁটি সবজি করে খাওয়া উপকারী। চালের মাড়, আমলকির মোরব্বা এবং ভিটামিন E K-সমৃদ্ধ সব খাদ্য উপকারী।

ক্ষতিকর খাদ্য

অনিয়মে গরম মসলা, ঠান্ডা টক খাবার বর্জন। ঋতু কম বা বন্ধ হলে ঠান্ডা, বায়ুজনক ভারী খাবার ক্ষতিকর; ঋতু বেশি হলে গরম, বায়ুজনক ভারী খাবার ক্ষতিকর।

Topics


রং ও আলোর মাধ্যমে চিকিৎসা {Bangla}

খাজা শামসুদ্দিন আজিমী।